গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের(প্রথম সংশোধিত)সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে|

আজ রবিবার (১৪ জুন) দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন|

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত)ড. মো.খালেদ কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়| কর্মশালায় প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. খালেদুজ্জামান| এ সময় মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক মো. আহসান হাসিব খান, বরিশাল বিভাগীয় পরিচালক মো. কামরুল হাসান, খুলনা বিভাগীয় পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক বিপুল কুমার বসাক, গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ১০ জেলার ৫২ উপজেলার মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন| এছাড়া প্রকল্পের সুফলভোগী মৎস্যচাষী, মৎস্যজীবী, ঝিনুক ও মুক্তা চাষী, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মশালায় অংশ নেন|

কর্মশালায় বক্তারা দেশীয় প্রজাতির মাছ ও শামুকের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষায় প্রকল্পটির অবদান তুলে ধরেন| পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়|

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর