গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উমহাসহ আরব বিশ্বের জনগনের জন্য দোয়া চেয়ে গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।

এ ঈদের জামাতে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে.এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সাধারন মুসল্লীরা অংশ নেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উমহা সহ আরব বিশ্বের জনগনের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ।

এরপর ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায় গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন মসজিদে এবং সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাত উপলক্ষ্যে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এছাড়া জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর