গোপালগঞ্জে বাসের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৪

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সাথে ইট ভর্তি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অপর ৪ জন আহত হয়েছে।

আজ শনিবার(২৫ নভেম্বর)সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিন ফুকরা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।এতে ট্রলিটি দুমড়ে মুচড়ে যায় এবং দূর্ঘটনা কবলিত বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

নিহতরা হলোঃ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের লাভলু মল্লিকের ছেলে রায়হান মল্লিক (১৯) এবং একই গ্রামের শহিদ মল্লিকের ছেলে সানাল মল্লিক(১৮)।

immage 1000 01 27

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার রাকিবুল ইসলাম জানান,পিরোজপুর থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো ব-১৪-৬৯৩১) দোলা পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা ইট বহনকারী ইঞ্জিন চালিত ট্রলির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে ইঞ্জিন চালিত ট্রলির চালক রায়হান মল্লিক ঘটনাস্থলেই নিহত হয় এবং এসময় ট্রলির যাত্রী ও বাসের আরো ৫ জন আহত হয়। আহতদেরকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় সানাল মল্লিক নামে ট্রলির অপরযাত্রী মারা যায়। মারাত্মক আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনা কবলিত দোলা পরিবহন ও ইট বহনকারী ইঞ্জিন চালিত ট্রলি আটক করেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর