Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম(৪৫)নামে এক নারী নিহত ও তার পরিবারের অপর দুই সদস্য আহত হয়েছেন। নিহতের বাড়ি বাগেরহাট জেরার মোল্লাহাট উপজেলার হোগলা বুনিয়া গ্রামে। তার স্বামীর নাম লতিফ হাওলাদার।

আজ রোববার ভোরে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের পাথালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে খুলনা গামী দিদার পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত থাকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে পিকআপ ভ্যানে থাকা একই পরিবারের ৩ সদস্য আহত হয়।

আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরতঃ চিকিৎসক রেহানা বেগমকে মৃত ঘোষণা করেন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here