Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

গোপালগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

০
গোপালগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

অটিজম এবং মানবতা প্রতিটি জীবনের মূল্য আছে-এই প্রতিপাদ্য ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আজবেুধবার সকালে র‌্যালী ও সহায়ক উপকরণ বিতরণ পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ উজ-জামান , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ ফারুক,  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ হুমায়ুন কবির প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের ডাঃ মোঃ আনিসুজ্জামান। এর আগে দশজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সম্পূর্ণ বিনামূল্য হুইল চেয়ার বিতরন করা হয়।

সভায় সরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ. বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক , শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ, মিডিয়ার  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here