গোপালগঞ্জ সদরে ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৪২৬ জোড়া বেঞ্চ বিতরন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলার ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৪২৬ জোড়া বেঞ্চ বিতরন করা হয়েছে। ৩৬ লাখ ২১ হাজার টাকায় এসব বেঞ্চ তৈরীতে বরাদ্দ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের আওতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২২ টি হাইস্কুল, ৪টি কলেজ ও ৩টি মাদ্রাসায় এসব বেঞ্চ বিতরন করা হয়।

আজ মঙ্গলবার(অক্টোবর) সদর উপজেলা পরিষদ সভা কক্ষে বেঞ্চ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহাসিন উদ্দীন।

প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান এসব শিক্ষা প্রতিষ্ঠানের নিকট আনুষ্ঠানিকভাবে বেঞ্চ বিতরন করেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম তালুকদার, ইউডিএফ মোঃ ইমতিয়াজুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর