Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে বিসিক এর উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

গোপালগঞ্জে বিসিক এর উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

গোপালগঞ্জে বিসিক এর উদ্যোগে ৫ দিনব্যাপী  প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

গোপালগঞ্জে বিসিক-এর উদ্যোগে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কোর্সের উদ্বোধন কর হয়েছে।

আজ মঙ্গলবার(০৭ নভেম্বর) বেলা ১২ টায় গোপালগঞ্জ বিসিক কার্যালয়ে প্রশিক্ষন কোর্সের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

বিজনেস প্লান সহ অন্যান্য বিষয়ের উপর ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২৫ জন প্রশিক্ষনার্থীদেরকে এই প্রশিক্ষন প্রদান করা হবে।

গোপালগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যাবস্থাপক মোঃ হাবিবুর রহমান রাসেলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দীন, গোপালগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক মোঃ মিজানুর রহমান প্রমুখ।

পরে বিসিক নিবন্ধীত তিনজন উদ্যোক্তাকে ৬লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করেন অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here