গোপালগঞ্জে মৎস্য অধিদপ্তরের অভিযান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে মৎস্য অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে মৎস্য আহরনের ভেশাল জাল, চায়না জাল, আড়জাল উদ্ধার করে তা পুৃড়িয়ে দেওয়া হয়েছে।

বৃস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা ও টুঙ্গিপাড়া উপজেলা সীমান্তে শৈলর খালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ২৫শ’ মিটার চায়না দড়ি জাল, ৪ টি ভেশাল জাল ও ২ টি আড়জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে।
অভিযান চলাকালে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক আসলাম হোসেন শেখ, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী, টুঙ্গিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও মৎস্য অধিদপ্তরের কর্মচারী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবতী বলেন, আমাদের মৎস্য অধিদপ্তরের নির্মিত অভয়াশ্রম এলাকায় কিছু অসাধু মৎস্য শিকারীরা চায়না দড়িজাল, ভেশাল জাল ও আড়জাল পেতে অবৈধ পন্থায় মাছ শিকার করে আসছে। এমন সংবাদ পেয়ে গোপালগঞ্জ সদর উপজেলা ও টুঙ্গিপাড়া উপজেলা সীমান্তে শৈলর খালে অভিযান পরিচালনা করি। তবে আমরা অভিযান স্থলে কোন মৎস্য শিকারীকে পাইনি বা কেউ এসে জাল সমূহের মালিকানা দাবী করেননি। পর্যায়ক্রমে আরো অভিযান চলবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর