Home গোপালগঞ্জ সংবাদ গোপালগ‌ঞ্জে রাইস মিলের বয়লার বাস্ট হয়ে নিহত ১, আহত ২

গোপালগ‌ঞ্জে রাইস মিলের বয়লার বাস্ট হয়ে নিহত ১, আহত ২

গোপালগ‌ঞ্জে রাইস মিলের বয়লার বাস্ট হয়ে নিহত ১, আহত ২

গোপালগ‌ঞ্জে রাইস মি‌লের বয়লার বিস্ফোর‌নে ঘটনাস্থ‌লেই ১ জন নিহত এবং নিহ‌তের ২ সন্তান আহত হ‌য়ে‌ছে। গোপালগঞ্জ সদর ‌উপজেলার হরিদাসপুর ফেরিঘাটে অবস্থিত মনোরমা রাইস মিলে এই বয়লার বিস্ফোরনের ঘটনা ঘটে।

নিহত ও আহতরা রাইস মি‌লে‌র মধ্যে তৈরী করা ঘ‌রে ঘু‌মি‌য়ে ছি‌লেন। নিহতের বাড়ি সদর উপজেলার হরিদাসপুর পূর্ব পাড়া গ্রামে।তার বাবার নাম ইউসুফ মোল্লা। রাইচ মিলে কর্মী হিসেবে নূর ইসলাম মোল্লার স্ত্রী নিপা বেগম (২৫) দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।                        

0

জানা গেছে, আজ মঙ্গলবার(৬জুন) ভোর সা‌ড়ে ৫ টার দি‌কে হঠাৎ ক‌রেই বয়লার বি‌স্ফোরন ঘট‌লে  ঘটনাস্থ‌লে নুর ইসলাম মো‌ল্যা (৪৫) নিহত হয়। আহত হয় তার শিশু ২ সন্তান। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাতে ওই রাইসমিল কর্মি দুই সন্তান ও স্বামী নিয়ে রাইস মিলের বয়লারের পাশের রুমে ঘুমিয়েছিলেন। ভোরে হঠাৎ রাইস মিলের বয়লার বিস্ফোরন হলে ঘরের দেওয়াল ভেঙ্গে নুরুল ইসলাম ও সন্তানদের শরীরের উপর পড়ে।

পরবর্তীতে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়দের সহায়তায় নিহত-আহতদের উদ্ধার করা হয় এবং তার দুই সন্তান রোমানা (১১) ও মোস্তাকিম (৫) কে আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here