গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রায় পুলিশের বাধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রায় বাঁধা দিয়েছে পুলিশ।আজ শনিবার দুপুরে সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এসময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে বঙ্গবন্ধু সড়কে বের হতে চাইলে পুলিশ বাঁধা দেয়।পুলিশী বাধায় শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ।এতে শোভাযাত্রায় অংশ নেয়া অনেকেই দৌঁড়ে পালিয়ে যায়।সড়কে বিশৃংখলা সৃষ্টি ও যানবাহন ভাংচুর করতে পারে এমন আশংখায় শোভাযাত্রায় বাঁধা দেয়া হয়েছে বলে ওসি জানান।

immage 1000 03

এর আগে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন পালন করে ছাত্র লীগের নেতাকর্মীরা।

গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুশান্ত কুমার বিশ্বাস বলেন, আজ আমাদের দেশরত্ন শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন উপলক্ষ্যে সরকারি বঙ্গবন্ধু কলেজ, সদর উপজেলা এবং পৌর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আনন্দ মিছিল এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে। তখন পুলিশ প্রশাসন আমাদের বাঁধা দেয় যাতে আমাদের শান্তিপূর্ন কর্মসূচী পালন করতে না পরি। আমরা আনন্দ মিছিল করতে গেলে তা বাঞ্চাল করার উদ্দেশ্যে পুলিশ আমাদের বাঁধা দেয়। আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এছাড়া জেলার অন্যান্য উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্যাপক পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়।ফলে জন্মদিন পালন করতে পারেনি আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন গুলো।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর