গোপালগঞ্জে সেবাশ্রমের পূঁজারীকে হত্যা করেছে দূর্বৃত্তরা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলার মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রমের পূঁজারী হাসিলতা বিশ্বাসকে (৭০)হত্যা করেছে দূর্বৃত্তরা। ওই নারীর হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুজে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা। শনিবার রাতের যেকোন সময়ে তাঁকে হত্যা করা হয়েছে।

Gopalganj Murder Photo 0103.03.2024

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, মালিবাতা সেবাশ্রমে দীর্ঘ ১ বছর ধরে পূঁজা আর্চনা ও দেখাশুনা করে আসছিলেন হাসিলতা। শনিবার রাতে ওই আশ্রমে তিনি একাই ঘুমিয়ে ছিলেন।আজ রবিবার ভোরে কয়েকজন এলাকাবাসী আশ্রমে গেলে আশ্রমের মন্দিরের দরজা খোলা দেখতে পান। পরে ভিতরে গেলে হাসিলতার মুখ ও হাত বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Gopalganj Murder Photo 0303.03.2024

তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে ওই বৃদ্ধাকে ধর্ষন করা হতে পারে।তবে তা ডাক্তারী পরীক্ষার পরে জানাযাবে বলে জানান তিনি। এছাড়া ওই বৃদ্ধার ঘরের আলমারী ও আশ্রমের দান বাক্স ভাঙ্গা ছিল। বিষয়টি শুধু পুলিশ নয়, বিভিন্ন সংস্থা তদন্ত করছেন। তদন্ত শেষে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয় হবে।নিহত পূজারী হাসিলতা বিশ্বাস সদর উপজেলার নিজড়া ইউনিয়নের দোয়ানীপাড়া গ্রামের মৃত দিপীন বিশ্বাসের স্ত্রী।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর