কোটালীপাড়ায় ৩দিন ব্যাপী কবি সুকান্ত মেলার উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

শুক্রবার (১মার্চ) সকাল ১১ টা থেকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় এ মেলার আনুষ্ঠানিকতা শুরু হলেও সন্ধ্যা ৬টায় স্থানীয় সরকার বিভাগ গোপালগঞ্জের উপ-পরিচালক আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসাস আজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক, উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বুলবুল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আজাহারুল ইসলাম বলেন, কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে বর্তমান যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে। আশা করি এই মেলার মধ্যে দিয়ে কিছুটা হলেও কবি সুকান্ত ভট্রাচার্য্যকে বাঙ্গালি জাতি বা আগামী প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারবো। এই মেলাকে আগামী দিনে আরো বড় পরিসরে করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো। 

উল্লেখ্য: ১৯২৬ সালের ১৫ আগষ্ট কবি সুকান্ত ভট্রাচার্য্য কলিকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়ীতে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম নিবারন ভট্রাচার্য্য মাতা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যু বরণ করেন। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর