Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে ১১টি ডায়াগনস্টিককে জরিমানা

গোপালগঞ্জে ১১টি ডায়াগনস্টিককে জরিমানা

গোপালগঞ্জে ১১টি ডায়াগনস্টিককে জরিমানা

গোপালগঞ্জের কোটালিপাড়ায় অভিযান চালিয়ে ১১টি ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অপরাধের দায়ে  ১ লক্ষ ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আরো দুইটি ক্লিনিককে বিভিন্ন বিষয়ে  সতর্ক করা হয়।

সোমবার(১৮ মার্চ) দুপুরে উপজেলা ১০০শয্যা হাসপাতাল গেট এলাকায় সিভিল সার্জন ডা. জিল্লুর রহমান-এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা তপাদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বেশ কয়েকটি মালিক অভিযানের কথা জানতে পেরে ডায়াগনস্টিক সেন্টার খোলা রেখে রেখে পালিয়ে যায়।

সিভিল সার্জন ডা. জিল্লুর রহমান জানান, জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোটালিপাড়ায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালানো হয়। এসময় ১১টি ডায়াগনস্টিক সেন্টার ও  ক্লিনিককে বিভিন্ন অপরাধের দায়ে ১লক্ষ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দুইটি ক্লিনিককে সতর্ক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here