গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান ঘর

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাসস্ট্যান্ডে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান ঘর। একটি পেট্রোলের দোকান থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্ততঃ ৭/৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে ওই স্ট্যান্ডের একটি পেট্রোলের দোকানে প্রথমে অগ্নিকাডের ঘটনা ঘটে।পরে তা ছড়িয়ে পড়লে একেক করে ৭টি দোকান পুড়ে যায়।পরে জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের ২টি টিম গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলি সরদার জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর