গোপালগঞ্জ পৌরসভায় শেখ রকিব ও মুকসুদপুর পৌরসভায় শিমুল মেয়র নির্বাচিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেন এবং মুকসুদপুর পৌরসভায় আশ্রাফুল আলম শিমুল বেসরকারীভাবে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন।

গোপালগঞ্জ পৌরসভায় উন্মুক্ত নির্বাচন দেয়া হলেও প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেনের পক্ষে তার প্রতিদ্বন্দ্বি ৯জন প্রার্থী নির্বাচনী মাঠ থেকে সরে দাড়ান।ফলে ফাঁকা মাঠেই গোল দিয়েছেন নারিকেল গাছের প্রার্থী শেখ রকিব হোসেন।

অন্যদিকে, মুকসুদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিয়াকে দলীয় মনোনয়ন(নৌকা প্রতিক) দিলেও তিনি স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আশ্রাফুল আলম শিমুল-এর কাছে পরাজিত হয়েছেন।নৌকা প্রতিকের প্রার্খী প্রতিদ্বন্দ্বিতায়ই আসতে পারেননি।

উল্লেখ্য, গোপালগঞ্জের দুই পৌরসভা নির্বাচনই ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর