গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূলগেটের সামনে ককটেল বিস্ফোরন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।এতে বিশ্ববিদ্যালয় জুড়ে আতংকের সৃষ্টি হয়। সোমবার (২৬ জানুয়ারী)রাত পৌনে ১০টার দিকে এ ককটেল বিস্ফোরেণের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, রাত পৌনে ১০টার দিকে দুইটি মোটর সাইকেলে করে চারজন দূর্বৃত্ত বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ কবে। এসময় ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা মোটর সাইকেল যোগে দ্রুত শহরের দিকে পালিয়ে যায়।বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে বিশ্ববিদ্যালয় জুড়ে আতংকের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় আতংক ও ভীতি। ককটেল বিস্ফোরণের খবর শুনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতংক সৃষ্টি করতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুততম সময়ে ঘটনাস্থলে অবস্থান করেন। ককটেল বিস্ফোরণে কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলের সিসি ক্যামেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করে হাতে তৈরি ককটেল নিক্ষেপ কারী দুষ্কৃতিকারীদের  সনাক্তকরণসহ     পরবর্তী আইনানুগ কার্যক্রম  প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর