গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

পাঠদানের পাশাপাশি শিক্ষকদের আরও বেশি গবেষণামুখী করতে এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড-২০২৬ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান প্রথমবারের মতো সেরা গবেষকদের স্বীকৃতি প্রদানে এই উদ্যোগ গ্রহণ করেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ছোটো ছোটো উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়। সেদিক থেকে আমরা চেষ্টা করছি কীভাবে আমাদের শিক্ষকদের গবেষণা সম্পৃক্ততা বৃদ্ধি করা যায়। সেই সঙ্গে আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শক্ত অবস্থান তৈরি করাই আমাদের লক্ষ্য।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর