জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে গোপালগঞ্জে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে গোপালগঞ্জে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

আজ রবিবার(১৫ অক্টোবর)সকালে গোপালগঞ্জ শহরের শেখ হাসিনা স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এই কর্মসূচীর উদ্বোধন করেন।

“এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন, এই স্লোগানকে সামনে রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে আজ রবিবার“৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরতা ছাত্রী” এবং “১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হচ্ছে।

এ উপলক্ষে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমানের সভপতিত্বে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খানসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে শেখ হাসিনা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের এইচপিভি টিকা কার্যক্রম শুরু হয়।এদিন শহরের বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়েও টিকাদান কর্মসূচী চলে। পর্যায়ক্রমে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এ টিকাদান কর্মসূচী চলবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর