জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।

এই শিক্ষার্থীরা এ বিদ্যালয়টির প্রথম ব্যাচের শিক্ষার্থী।১ম ব্যাচের শিক্ষার্থী হিসাবে বিদ্যালয়টি শতভাগ পাশ করায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা খুশি।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ গোলাম কবির দৈনিক মোহনাকে জানান, এবছর বিদ্যালয়টি থেকে ১৪ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৪জন জিপিএ ৫, ৪ জন ‘এ’, ৪ জন ‘এ’ মাইনাস এবং বাকী ২জনও পাশ করেছে বলে জানান।আগামীতে এই বিদ্যালয়ের রেজাল্ট আরো ভালো হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

অপর দিকে গোপালগঞ্জ শহরের দুই চিরপ্রতিদ্বন্দ্বি বিদ্যালয় হচ্ছে এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই দুইটি বিদ্যালয়ের মধ্যে জিপিএ-৫ বেশী পেয়েছে বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আর পাশের দিক থেকে এগিয়ে আছে এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। বলা যায় এই বিদ্যালয়টি বরাবরের মত তার কৃতিত্ব ধরে রেখেছে।
এবছর এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ২২৮জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ২২৫জন। ফেল করেছে ৩জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০২জন। শতকরা হিসেবে এই বিদ্যালয়ের পাশের হার ৯৮.৬৮ ভাগ।
আর বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৩৫জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ২৩০জন। জিপিএ-৫পেয়েছে ১০৬জন। ফেল করেছে ৫জন। শতকরা হিসেবে এই বিদ্যালয়ের পাশের হার ৯৭.৮৭ ভাগ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর