টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহির শ্রদ্ধা নিবেদন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না পাওয়া সত্ত্বেও নিজেকে নৌকার একজন মাঝি হিসাবে দাবি করেছেন চিত্র নায়িকা মাহিয়া মাহি। 

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন দাবি করেন তিনি।

মাহি বলেন, নৌকার প্রার্থীকে হারিয়ে জিতবো বিষয়টি ওইভাবে নিচ্ছি না। কারন আমি নিজে মনে প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। আমি নৌকা পাইনি, কিন্তু আমিও একজন মাঝি। সেখানে আরো একজন নৌকার মাঝি আছেন। তাদের মধ্যে দর্শক ভোট দিয়ে যাকে জয়ী করবেন, সেই আসলে নৌকার মাঝি হবেন। বিষয়টি ওইভাবে ধরেই আমি এগোচ্ছি।

এক প্রশ্নের জবাবে নায়িকা মাহিয়া মাহি বলেন,বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে যে কোন জায়গা থেকে নির্বাচন করতে পারি। রাজশাহী ১ ও চাঁপাইনবাবগঞ্জ দুটোই আমার এলাকা। দুই জায়গায় আমার বেড়ে ওঠা, বড় হওয়া। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এলাকার মানুষের জন্যই। তারা জোর করে বলেছে আপনাকে নির্বাচন করতে হবে। তাদের পিরাপিরিতেই স্বতন্ত্র প্রার্থী হয়েছে।

রাজশাহী ১ আসনের সতন্ত্র প্রার্থী মাহি আরও বলেন, আমি শতভাগ আশাবাদী আমার জনপ্রিয়তা দিয়ে তাদের শাসক নয়, সেবক হব। আর এলাকার মানুষকে আমি সেবা দিব। আমার বিশ্বাস আমি বিজয়ী হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী মায়ের মমতায় বরণ করে নেবে। 

এর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু সেই আসন থেকে মনোনয়ন না পেয়ে রাজশাহী ১ আসনে স্বতন্ত্রপ্রার্থী হন নায়িকা মাহিয়া মাহি। পরে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় তার প্রার্থীরা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরে ঢাকাই সিনেমার এই নায়িকা নির্বাচন কমিশনে আপিল করে (১১ ডিসেম্বর) প্রার্থিতা ফিরে পান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর