গোপালগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। আজ মঙ্গলবার(১২ ডিসেম্বর) গোপালগঞ্জ পৌরসভায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় পৌর মেয়র শেখ রকিব হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার নিপা রেপারী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার এস এম সাকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে সকাল থেকেই শহরের বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়।

immage 1000 03 5

এবার গোপালগঞ্জে ৫ বছরের নীচে ১ লাখ ৮৬ হাজার ১৩৮ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এরমধ্যে ০৬-১১ মাস বয়সের ২৫ হাজার ৭০৭ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের ১ লাখ ৬০ হাজার ৪২৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এজন্য জেলায় ৭ টি স্থায়ী ও ১ হাজার ৭০৯ টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। ক্যাম্পেইনে ২১১ জন স্বাস্থ্য সহকারী ২৪৬ জন পরিবার কল্যাণ সহকারী,১৮২ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও ৩ হাজার ৪৩২ জন স্বেচ্ছাসেবী এ কার্যক্রম পরিচালনা করছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর