তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করলেন পুলিশ সুপার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।

আজ রোববার(৭ এপ্রিল) দুপুরে স্থানীয় পুলিশ লাইনস গ্রীল সেডে ৩০ জন তৃতীয় লিঙ্গের মানুষের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।পরে তিনি এসব মানুষের সাথে ফটোসেশনে অংশ নেন।

immage 1000 02 5

ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো শাড়ী, পোলাও চাল, চাল, আলু, খেঁজুর, লবন, চিনি, সিমাই, দুধ ও তেল।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম, সহকারি পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান,পুলিশ পরিদর্শক নয়ন চন্দ্র দেবনাথ, মো. মতিয়ার রহমান সহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

immage 1000 03 3

তৃতীয় লিঙ্গের রিফাত বলেন, আমাদেরকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করে। আমরা পরিবার থেকেও বিতাড়িত। গোপালগঞ্জের পুলিশ সুপার খুব ভাল মনের মানুষ। উনি সব সময় তৃতীয় লিঙ্গের মানুষকে সাহায্য সহযোগিতা করেন। আমরা এসপি স্যারের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি।

immage 1000 04 2

তৃতীয় লিঙ্গের আরেক সদস্য ময়ুরী বলেন, আগে কোন স্যার এভাবে আমাদের কথা ভাবেনি। এই স্যার আমাদের শীতের সময় কম্বল দিয়েছেন। আজ আবার ঈদ উপহার দিয়েছেন। সত্যিই আমরা অনেক আনন্দিত। কারণ এভাবে কেউ কখনো আমাদের মূল্যায়ন করেন না। ঢাকার কমিশনার হাবিবুর রহমান স্যারও আমাদের নিয়ে ভাবেন। আমরা এই স্যারের জন্য দোয়া করি যাতে আল্লাহ উনাদের মঙ্গল করেন।পুলিশ সুপারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর