মুকসুদপুরে গাছের সাথে শত্রুতা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা।।

গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে খোকন আরাফাতের বসতবাড়ীর বিভিন্ন প্রকারের বেশকিছু গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী মৌয়র আরাফাত ও তার লোকজনের বিরুদ্ধে।

সোমবার (১০ এপ্রিল) উপজেলার পশারগাতী ইউনিয়নের পশারগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মৌয়র আরাফাত (৭০), মোছা. বিনা বেগম (৪৫), মোঃ তিহাম (২২) সহ অজ্ঞাত আরো ৩জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ।

বিবাদমান জমি থেকে ভুক্তভোগীর জমির বেশ কিছু আম, জাম, কাঁঠাল, আমলকি, জলপাই, খেজুর ও পেয়ারা গাছ কেটে নেয় অভিযুক্তরা।

অভিযোগ সূত্রে জানাগেছে, ভুক্তভোগী খোকন আরাফাত দীর্ঘ দিন ঢাকায় অবস্থান করায় এই সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করে।অন্যদিকে, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অবশ্য ওই জায়গা নিজেদের বলে দাবী করেন।

ভুক্তভোগী খোকন আরাফাত বলেন, সম্পত্তি দখল নেওয়ার খবর শুনে আমি এবং আমার পরিবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে ছুটে আসি। এরপর আমি ও আমার পরিবারের লোকজন  জমি দখলে বাধা দিলে মৌয়র আরাফাত ও তার লোকজন আমাকে ও আমার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে। প্রতিবাদ করলে একপর্যায়ে অভিযুক্তরা মারতে আসে এবং প্রাণ নাশের হুমকি দেয়।

এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া বলেন,  অভিযোগ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। দুই পক্ষই এখন শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, জমির কাগজপত্র নিয়ে স্থানীয় গণ্যমান্য লোকজনের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আ. রহমান মীর বলেন, বিষয়টি নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার বিচার শালিস হয়েছিল। কিন্তু কাগজপত্র দেখে শালিসের রায় দিলেও মৌয়র আরাফাত ও তার লোকজন মানেনি। তবে তারা চাইলে বিষয়টি মিমাংসার জন্য আমি আবারও চেষ্টা করবো।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর