পিপিআর টিকা প্রদান  ক্যাম্পেইনের উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলায় বিনামূল্যে ছাগলের পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার(০২ অক্টোবর) গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের সতীশের পুলে এ ক্যাম্পেইনের আয়োজন করে।

প্রধান অতিথি গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বোড়াশী ইউপি চেয়ারম্যান লিমন আহমেদ মোল্লা, ইউপি মেম্বার এম. শরিফুল ইসলাম সোহাগ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এদিন বোড়াশী ইউনিয়নের ৫০০ ছাগলের দেহে পিপিআর টিকা প্রদান করা হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন বলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস ও চামড়া সারা বিশ্বে খুবই জনপ্রিয়। এ ছাগলের মাংস ও চামড়া বিদেশে রপ্তানির বড় বাধা পিপিআর রোগ। আমরা ছাগলের পিপিআর রোগ নির্মূলে পিপিআর টিকা প্রদান শুরু করেছি। আমরা গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভার ২৮ হাজার ছাগলের দেহে পিপিআর টিকা প্রদানের টার্গেট করেছি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর