বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ আইন সমিতির শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ আইন সমিতির পক্ষ থেকে  শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ আইন সমিতির সভাপতি এডভোকেট মঞ্জুর মোঃ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক  মাহফুজুর রহমান ও আইন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওসারের নেতৃত্বে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

তারা  বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে শৃংখল মুক্তির এ মহানায়কের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন।

পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তারা । এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।

বাংলাদেশ আইন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আমিনুল রহমান সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে  বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের এ্যাডমিন ভবনে যান বাংলাদেশ আইন সমিতির সভাপতি এডভোকেট মঞ্জুর মোঃ শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক  মাহফুজুর রহমান। সেখানে বিশ্রামাগারে  রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তার।#

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর