বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মনিরুজ্জামান শেখ জুয়েল, গোপালগঞ্জ।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধুমহ ১৫ আগষ্টে সকল শহীদের আত্মার শান্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সাফল্য কামনায় বিশেষ প্রার্থনা করেন।

এসময় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মুকিব চৌধুরী, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুস চন্দ্র সরকার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজিবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মুনজুর খন্দকারসহ তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রনজিত চন্দ্র সরকার নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ১ শত ৭১ ভোট পেয়ে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আসনে জয়লাভ করেন। তার নিকটতম প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেটলি প্রতীক নিয়ে ৪৮ হাজার ৩ শত ১৩ ভোট পান।#

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর