Home গোপালগঞ্জ সংবাদ বঙ্গবন্ধুর সমাধিতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মীর সারোয়ার হোসেন চৌধুরী।

আজ শনিবার( ৪ নভেম্বর) শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্স  এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here