বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

কুমিল্লা কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে তাঁর জন্মভূমি টুঙ্গিপাড়া মানুষ।

আজ রোববার সকালে ডুমুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়–এর সামনে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন। আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন।

কুমিল্লার মাটিতে এক মেধাবী সরকারি কর্মকর্তাকে হারিয়ে শোক ও ক্ষোভে মুহ্যমান টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নবাসী। বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র এবং ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের সন্তান বুলেট বৈরাগীর নৃশংস মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসী।

গত ২৪ এপ্রিল রাতে চট্টগ্রাম থেকে কর্মস্থলে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারান বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আজ সকাল ১১টায় বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা দ্রুত সময়ের মধ্যে মূল আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সমাবেশ থেকে প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আন্দোলনকারীরা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে মামলাটি বিশেষ ট্রাইব্যুনালের অধীনে নিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

মেধাবী এই কর্মকর্তার অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খুনিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিই এখন টুঙ্গিপাড়াবাসীর একমাত্র প্রত্যাশা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর