Home গোপালগঞ্জ সংবাদ ভাগ্নে গুলি করার অভিযোগ, এয়ারগানসহ মামা গ্রেফতার

ভাগ্নে গুলি করার অভিযোগ, এয়ারগানসহ মামা গ্রেফতার

ভাগ্নে গুলি করার অভিযোগ, এয়ারগানসহ মামা গ্রেফতার

গোপালগঞ্জে জমি জমা বিরোধের জের ধরে আপন ভাগ্নে রাশেদুজ্জামান তানিমকে(২৯)গুলি করে আহত করার অভিযোগ উঠেছে মামা অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ মোস্তফা কামালের বিরুদ্ধে। এ ঘটনায় মামা শেখ মোস্তফা কামালকে এয়ারগানসহ আটক করেছে পুলিশ।

শনিবার (১১ মে)সন্ধ্যায় গোপালগঞ্জ পৌর এলাকার নবীনবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত রাশেদুজ্জামান তানিম গোপালগঞ্জ পৌর এলাকার নবীনবাগ এলাকার শাহিদুজ্জামান মিয়ার ছেলে।

ওসি জানান, ওই এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তফা কামালের সাথে জমি জমা নিয়ে দুলাভাই শাহিদুজ্জামান মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে শনিবার বিকালে দুই জনের মধ্যে বাক-বিতন্ডা হয়। এর জের ধরে মামা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তফা কামাল তার এয়ারগান দিয়ে দুলাভাই শাহিদুজ্জামান মিয়ার পরিবারের উপর লক্ষ্য করে ৩০টির মত গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে ভাগ্নে রাশেদুজ্জামান তানিম মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ওসি আরো জানান, এ ঘটনায় মামা অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ মোস্তফা কামালকে এয়ারগানসহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা চেষ্টা মামলা হয়েছে। আসামীকে আজ রোববার আদালতে প্রেরন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here