Home গোপালগঞ্জ সংবাদ শিশুদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা স্কুলকে ভয় না পায়-প্রতিমন্ত্রী

শিশুদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা স্কুলকে ভয় না পায়-প্রতিমন্ত্রী

শিশুদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা স্কুলকে ভয় না পায়-প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি বলেছেন, শিশুদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা স্কুলকে ভয় না পেয়ে বরং খেলার স্থান হিসাবে বিবেচনা করে স্কুলে যেতে চাইবে।

তিনি আজ সোমবার বিকেলে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে একথা বলেন।

Gopalganj State Minister Photo 0213.05.2024

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মনীষ চাকমা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক মীর্জা মোঃ হাসান খসরু ও গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের বিদ্যালয়ের শিক্ষার পরিবেশগত সমস্যা ও অন্যান্য বিষয় প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here