সাহাপুরে সাধারণ মানুষের কাতারে ডা. কে এম বাবর

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

সংবাদদাতা।।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির জনপ্রিয় প্রার্থী ডা. কে এম বাবর সাহাপুর ইউনিয়নে সাধারণ মানুষের সাথে নিবিড় সংযোগ গড়ে তুলছেন। এরই ধারাবাহিকতায় সাহাপুর ইউনিয়নের দিঘির পাড় গ্রামে এক বিশাল উঠান বৈঠক ও গণসংযোগ করেন তিনি।

আজ সোমবার বিকেলে দিঘির পাড়ের শান্ত পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে ডা. কে এম বাবর মিশে যান সাধারণ মানুষের ভিড়ে। তিনি কোনো দূরত্ব না রেখে স্থানীয় মুরুব্বি ও যুবকদের পাশে বসে তাদের সুখ-দুঃখ, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা মন দিয়ে শোনেন। গ্রামের খেটে খাওয়া মানুষ তাদের প্রিয় নেতাকে এত কাছে পেয়ে নিজেদের মনের কথা খুলে বলেন।

বৈঠকে ডা. কে এম বাবর বলেন, “আমি নেতা নই, আপনাদের সন্তান হিসেবে পাশে থাকতে চাই। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষের মতামতের গুরুত্ব থাকবে। আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে আপনারা পরিবর্তন চান।”

তিনি দিঘির পাড় গ্রামসহ পুরো সাহাপুরবাসীকে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী ডা. বাবরের নেতৃত্বে আগামীতে একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখছেন বলে জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর