Home গোপালগঞ্জ সংবাদ ৫০ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৫০ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৫০ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জে ৫০ কেজি গাঁজা সহ ৪মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

আজ রোববার(১৭ মার্চ)সদর উপজেলার হরিদাসপুর পূর্বপাড়া গ্রাম থেকে ওই পরিমান গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।এসময় গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করে তারা।গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এই অভিযান চালায়।

immage 1000 02 13

গ্রেফতারকৃতরা হলো-আজিজ শেখ(২৬),জাবেদ হোসেন(২৩),ইমানুর রহমান(২১)ও আরিফ হোসেন(২৬)। এদের মধ্যে প্রথম দুই জনের বাড়ি গোপালগঞ্জে এবং পরের দুইজনের বাড়ি চট্রগামে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here