Home গোপালগঞ্জ সংবাদ অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে পারেনি ১৩ শিক্ষার্থী

অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে পারেনি ১৩ শিক্ষার্থী

অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে পারেনি ১৩ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার।।

স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে পারেনি গোপালগঞ্জ জেলা শহরের শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ১৩ শিক্ষার্থী। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জানাগেছে, লটারীতে ভর্তির পর অপেক্ষামান থাকা ৬ষ্ঠ শ্রেণীর ১৩ শিক্ষার্থীকে বিদ্যালয়ে ভর্তি করা হয়। পরে এসব শিক্ষার্থীরা নিয়মিত ক্লাশ করলেও হঠাৎ করে তাদের ভর্তি অবৈধ উল্লেখ করে স্কুলে আসতে ও অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে বাঁধা দেয় কর্তৃপক্ষ।

তারপরেও এসব শিক্ষার্থীরা আজ শনিবার সকালে অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে স্কুলে আসলে তাদেরকে স্কুল কর্তৃপক্ষ বাঁধা দিলে পরীক্ষায় অংশগ্রহন করতে পারেনি। এতে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙ্গে পড়েন।

শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে না পারলে অভিভাবকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এসময় অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানির সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন তারা।

পরে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহসিন উদ্দিন স্কুলে এসে অভিভাবকদের সাথে কথা বলে তাদের শান্ত করেন। পরীক্ষায় অংশ নিতে না পারায় ১৩ শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here