সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ নিহত ৪

4 including a policeman were killed in a road accident

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা লেগে এক পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো অন্ততঃ ১০ জন। এদের মধ্যে ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

immage 1000 02 4

নিহতদের মধ্যে আব্দুল আলীম নামে এক পুলিশ সদস্যের নাম পরিচয় পাওয়া গেলেও অন্য ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আব্দুল আলীম(২৫)বরিশাল রেঞ্জের একজন পুলিশ সদস্য।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. নাসীর উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চট্রগ্রাম থেকে বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস চন্দ্রদিঘরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে এক পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়।এ ঘটনায় আহত হয় আরো ১০ জন। হতাহতরা সবাই বাসের যাত্রী।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর