কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন

Awami League leader's press conference in Kotalipara

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে হেয়প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা দেবদুলাল বসু পল্টু।

আজ শনিবার দুপুরে কোটালীপাড়া উপজেলার একটি রেষ্টুরেন্টে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়ে বিগত ৫ বছরে এলাকায় ব্যপক উন্নয়ন করেছি। একটি স্কুলের শিক্ষক কর্মচারীদের ২০০৮ সালে থেকে বেতন ভাতা দিয়ে আসছি।

আমি আমার রাজনৈতিক কর্মকান্ড গতিশীল করার জন্য আগামীতে কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করার উদ্যোগে কাজ শুরু করলে একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যেমে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বনোয়াট সংবাদ প্রচার করেছে। আমি এর তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখান করছি। আমি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

এ সংবাদ সম্মেলনে এলাকা গণ্যমান্য ব্যক্তি ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রেনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর