পৌরসভা নির্বাচনে থেকে সরলেন আরো এক মেয়র প্রার্থী

Another mayoral candidate withdrew from the municipal elections

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে দাঁড়ালেন আরো এক মেয়র প্রার্থী দিলীপ কুমার সাহা দিপু। তিনি কম্পিউটার প্রতিক নিয়ে মেয়র নির্বাচনে প্রচারনা চালাচ্ছিলেন।

আজ শুক্রবার রাতে শহরের সিকদারপাড়ার নিজ বাসায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অপর মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে দিতে সরে দাঁড়ান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে নির্বাচনে সমর্থন দিয়েছেন। প্রধানমন্ত্রীর সম্মানার্থে ও আমার বাল্য বন্ধু হওয়ায় শেখ রকির হোসেনকে সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এখন থেকে আমি শেখ রকিবের পক্ষে কাজ করবো এবং আমার কর্মী সমর্থকদের তার পক্ষে কাজ করার জন্য আহবান জানাচ্ছি।”

এসময় মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন, প্রধানমন্ত্রীর এ্যাসাইনমেন্ট অফিসার শেখ হাফিজুর রহমান লিকু, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কালাচাঁদ সাহা উপস্থিত ছিলেন।

এর আগে গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে মেয়র প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা, জি.এম সাহাব উদ্দিন আজম ও রেজাউল হক সিকদার রাজু প্রধানমন্ত্রীর সমর্থিত প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে নির্বাচনে অংশ নেয়া ১০ জন মেয়র প্রার্থীর মধ্য ৪ জন সরে দাঁড়ানোতে এখন ৬ প্রার্থী নির্বাচনী মাঠে প্রচারনায় রয়েছেন।

উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর