Home গোপালগঞ্জ সংবাদ ভোট কেন্দ্র নিয়ে প্রার্থীর সংবাদ সম্মেলন

ভোট কেন্দ্র নিয়ে প্রার্থীর সংবাদ সম্মেলন

ভোট কেন্দ্র নিয়ে প্রার্থীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনের ১ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ নং ওয়ার্ডে অবস্থিত বলে সংবাদ সম্মেলন দাবী করলেন কাউন্সিলর প্রার্থী মোঃ শামীম খান শাহনেওয়াজ।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ দিকেই ১ নং ওয়ার্ডের ভোটার। কিন্তু, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এই কেন্দ্রটি ৭ নং ওয়ার্ডে অবস্থিত বলে দাবী করে গত সোমবার(৩০মে) যে সংবাদ সম্মেলন করেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন।

প্রকৃতপক্ষে উক্ত কেন্দ্রটি ১ নং ওয়ার্ডের অংশ এবং উক্ত কেন্দ্রের আশেপাশে কমপক্ষে শতাধিক পরিবার বসবাস করেন।এই ওয়ার্ডের মোট ভোটার ৪হাজার ৫৫১ জন। এখানে দুইটি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। একটি হরিদাসপুর ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অপরটি লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯২০ ভোটার রয়েছেন। তাই কেন্দ্র দুইটি ভোটার সংখ্যার উপর ভিত্তি করে করা হয়েছে। যা যথার্থই হয়েছে বলে তিনি দাবী করেন।

এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতোপূর্বে এই কেন্দ্র নিয়ে একাধিক আপত্তি থাকলেও তা প্রশাসন সরেজমিন পর্যবেক্ষন করে সিদ্ধান্ত নিয়ে এই কেন্দ্রটি স্থাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here