বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

Central Awami League pays homage to Bangabandhu's grave

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পন করে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

কেন্দ্রীয় আয়ওামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি-র নেতৃত্বে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে প্রথমে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয় এবং পরে জাতির পিতা ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

immage 1000 02 22

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান,যুগ্মসাধারন সম্পাদক এস এম আক্কাছ আলী, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বসার খায়ের, সাধারন সম্পাদক বাবুল শেখ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন সরদার, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমূখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, পদ্মা সেতু নির্মান করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের শিকার হতে হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় দেশের মানুষের জন্য কাজ করেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশী ও বিদেশী ষড়য়ন্ত্র ছিন্নভিন্ন করে আমরা সামনের দিকে এগিয়ে যবো।

তিনি বলেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে যখন আওয়ামী লীগ পরিচালিত হয়েছে, সে সময়েই বাঙ্গালী জাতির যত বড় বড় অর্জন হয়েছে।

ফারুক খান বলেন, কিছু কিছু রাজনৈতিক দল সামনের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এটা আমরা আভাস পেয়েছি। আমার সাধারন মানুষের কাছে আহবান থাকবে আমরা আওয়ামী লীগের সাথে থাকুন, পাশে থাকুন।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগ ও অন্যান্য উপজেলা গুলোতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালনের কর্মসূচী নেয়া হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর