কোটালীপাড়ায় জাতির পিতার প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন

Tribute to the nature of the father of the nation at Kotalipara

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
কোটালীপাড়ায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্তরে এসে শেষ হয়।

immage 1000 01 40

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মাজাহারুল আলম পান্না, রাফেজা বেগম, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, তুষার মধু, শ্যামল কান্তি বিশ্বাস, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ১৯৪৯ সালের ২৩জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ এই ৭৩ বছরের পথ চলায় এই দলটির রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস। এই দলটির নেতৃত্বেই এ দেশ স্বাধীন হয়েছে। বর্তমানে দলটির প্রধান হিসেবে রয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলটির নেতৃত্ব দিচ্ছেন বলেই দলটি সুসংগঠিত রয়েছে । দলটি এখন গণমানুষের দলে পরিণত হয়েছে। দলের প্রতিটি নেতাকর্মী দেশের মানুষের কল্যাণে কাজ করছে। আগামীতের এ দলের প্রতিটি নেতা-কর্মী মানুষের কল্যাণে কাজ করবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর