কমিউনিটি ক্লিনিক কার্যক্রম সুপারভিশন কর্মশালা

Community Clinic Activities Supervision Workshop

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে স্বাস্থ্য সেবা আরো গতিশীল করার লক্ষে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং বিভাগীয় পর্যায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এ কর্মশালার আয়োজন করে।

immage 1000 03 12

আজ ‍বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের হল রুমে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) নির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মুদাচ্ছের আলী।

immage 1000 01 53

শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ‍সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এবিএম আব্দু্ল্লাহ, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: নুরুল হুদা লেলিন, বিএমআরসির সদস্য ও জনস্বাস্থ্য ইনস্টিটিউট এর পরিচালক ডা. রাশেদা সুলতানা বক্তব্য রাখেন। এ কর্মশালায় ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

immage 1000 02 31

বিকালে স্বাস্থ্য সেবা নিয়ে সুধি সমাজের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খান উপস্থিত ছিলেন। এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানায় বাংলাদেশ চিকিৎসা পরিষদের (বিএমআরসি) নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিকেদন শেষে তারা গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন ও চিকিৎসা সেবার খোঁজ খবর নেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর