বাসের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

Construction worker killed by bus

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় সাইফুল শেখ (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল শেখ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামের মোতালেব শেখের ছেলে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি আবু নাঈম মো. তোফাজ্জেল হক জানিয়েছেন, ওই নির্মাণ শ্রমিক মহাসড়কের পাশে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার এলাকায় কালভার্টের পাশে সংস্কার কাজ করছিলেন। সকাল ৯ টার দিকে নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেসের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়। ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারলেও বাসের চালক পালিয়েছে।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর