Home গোপালগঞ্জ সংবাদ বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ব্যাটারীচালিত ইজিবাইকের যাত্রী আমানউল্লাহ বিশ্বাস(২২)নামে এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় ইজিবাইকে থাকা অপর ৪ জন আহত হয়েছেন।এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আমানউল্লাহ বিশ্বাস কাশিয়ানী উপজেলার বাথানডাঙ্গা গ্রামের আব্দুল্ বিশ্বাসের ছেলে।

আজ রোববার(২৫ ডিসেম্বর)দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাট্রাইধোপা এলাকায় দুলাল সাহা স্টান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার উপপরিদর্শক রবিউল ইসলাম জানিয়েছেন, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলানা মহাসড়কের কাশিয়ানীর বাথানডাঙ্গাগামী একটি ব্যাটারী চালিত যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং আমানউল্লাহ নামে এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।

নিহত ও আহতরা মামা বাড়ি কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে তারা নিজেদের বাড়ি বাথানডাঙ্গা যাচ্ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here