Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে মাঠ দিবস ও ফসল কর্তন অনুষ্ঠিত

গোপালগঞ্জে মাঠ দিবস ও ফসল কর্তন অনুষ্ঠিত

০
গোপালগঞ্জে মাঠ দিবস ও ফসল কর্তন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে সুপার কোয়ালিটি হাইব্রিড ধান বীজ “জনক রাজ” এর মাঠ দিবস ও ফসল কর্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের খালিয়া গ্রামে ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড মাঠ দিবস ও ফসল কর্তনকর্মসূচীর আয়োজন করে।

এসময় চায়না চংচিংজংইসীড এর সিনিয়র কন্সালটেন্ট ও এগ্রোনোমিষ্ট জিয়াহু লিং, ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড এর ডেপুটি হেড অব অপারেশনস(সীডস) কৃষিবিদ আল-আমিন, জোনাল সেলস্ ম্যানেজার কৃষিবিদ মাহামুদুল হক, রিজিওনাল সেলস্ ম্যানেজার মো: রেজাউল ইসলাম, শাহীন আল মামুন, সরদার ইয়াকুব আলী, তৌফিকুর রহমানসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে খালিয়া গ্রামের কৃষক সমীর বিশ্বাসের জমিতে উৎপাদিত “জনক রাজ” ধান পরিমাপ করে জানানো হয় ৩৩ শতাংশের বিঘা প্রতি এ জাতের ধান ৪০ মণ ফলন হয়েছে। অপর দিকে, বাগেরহাটে ৩৩ শতকের বিঘা প্রতি ফলন হয়েছে ৪৫ মণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here