Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে জরিমানা

গোপালগঞ্জে জরিমানা

০
গোপালগঞ্জে জরিমানা

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে বোতলজাত তেল কেটে অধিক মূল্যে বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৫ হাজার টাকা জরিমানা করেছে।

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ-এর সহকারী পরিচালক শামীম হাসান এ তদারকি অভিযান পরিচালনা করেন।

সহকারী পরিচালক শামীম হাসান জানান, উদ্ধারকৃত ১৬ লিটার বোতলজাত তেল উপস্থিত আগ্রহী ভোক্তাদের মাঝে নির্ধারিত ৭৬০ টাকা এবং ১ লিটারের ১৬০ টাকা গায়ের মূল্যে বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে ভোক্তা সাধারণ তেল পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here