Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জ নব-নির্বাচিত জেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

গোপালগঞ্জ নব-নির্বাচিত জেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

গোপালগঞ্জ নব-নির্বাচিত জেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

গোপালগঞ্জের নবনির্বাচিত জেলা চেয়ারম্যান অ্যাড. মুন্সী আতিয়ার রহমানকে সংবর্ধনা দিয়েছে জেলা উদীচী।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা উদীচী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

গোপালগঞ্জ জেলা উদীচী, উদীচী কোটালীপাড়া শাখা, বিশ্ববিদ্যালয় শাখা, রঘুনাখপুর শাখা, খেলাঘর ও প্রগতি লেখক সংঘের পক্ষ থেকে নবনির্বাচিত জেলা চেয়ারম্যানকে ফুল দিয়ে বরন করে নেয়া হয়। এ ছাড়া জেলা উদীচীর পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে মোজাম্মেল হোসেন মুন্না, গাজী আব্দুল লতিফ, শাহ আলম, অশোক কর্মকার, ছন্দা বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা চেয়ারম্যান বলেন, যে সংস্কৃতিকে ভাল বাসেনা, যে গানকে ভালবাসেনা সে মানুষও খুন করতে পারে।তিনি বলেন, তিনি সব সময় তিনি তার সাধ্যমতো সাংস্কৃতিক সংগঠন গুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাবেন।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অ্যাড. মুন্সী আতিয়ার রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা চেয়ারম্যান হিসাবে ঘোষনা দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here