Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে ভূয়া চিকিৎসকের কারাদন্ড

গোপালগঞ্জে ভূয়া চিকিৎসকের কারাদন্ড

গোপালগঞ্জে ভূয়া চিকিৎসকের কারাদন্ড

গোপালগঞ্জ শহরে মোঃ শামসুউদ্দিন নামে এক ভূয়া চিকিৎসকের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান এ দন্ড প্রদান করেন।

জানাগেছে, গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকার শরীফ ডায়গনিস্টিক সেন্টারসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসকের মিথ্যা পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন শামচুউদ্দিন। এমন তথ্যের ভিত্তিতে শরীফ ডায়গনিষ্টি সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে নেয়া হয়।

সেখানে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০/২২ এর ১ ও ২ ধারায় শামসুউদ্দিনকে ১ বছরে বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here