বশেমুরবিপ্রবিতে জাতীয় সংবিধান দিবস উদ্যাপন

The National Constitution Day celebration in BSMRSTU

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় সংবিধান দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।

জাতীয় সংবিধান দিবস উদ্যাপনের অংশ হিসেবে আজ শুক্রবার একটি আনন্দ শোভাযাত্রা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আইন অনুষদের ডিন ড. মো: রাজিউর রহমান  সংবিধান দিবসকে জাতীয় সংবিধান দিবস ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তাঁর সরকারকে অভিনন্দন জানান।

তিনি বলেন, এই ঘোষণার ফলে বাংলাদেশের সংবিধান বাহাত্তরের সাংবিধানিক কাঠামোতে ফিরে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সংবিধান কেবল এদেশের সর্বোচ্চ আইন নয় বরং এতে বাংলাদেশের রাষ্ট্রীয় চরিত্র বর্ণিত হয়েছে। তিনি আরো বলেন, এই সংবিধান তৈরি হয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে।

এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

এছাড়া বশেমুরবিপ্রবিতে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আগামী ৯ নভেম্বর কুইজ প্রতিযোগিতা ও বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর