গোপালগঞ্জে কুপিয়ে ও জবাই করে হত্যা

Killed by cutting and slaughtering in Gopalganj

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে মেহেদী হাসান সাগর(৩৫)নামে এক ব্যাক্তিকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

আজ বুধবার(৮ ফেব্রুয়ারী) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের হাফিজের দোকানের সমানের সড়কের উপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আসাদুজ্জামান টিটো জানান, আজ বুধবার ভোরে সড়কের উপর মেহেদী হাসান সাগরের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে ৯৯৯ লাইনে ফোন করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরো বলেন, নিহতের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহৃ রয়েছে। কে বা কারা কি কারনে তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

নিহতের স্ত্রী রূপা বেগম জানান, মঙ্গলবার(৭ ফেব্রুয়ারী)রাতে মেহেদী হাসান সাগরের মোবাইল ফোন একটি ফোন আসে। এরপর সে রাত ১টার দিকে বাড়ী থেকে বের হলে আর ফিরে আসনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর