Home গোপালগঞ্জ সংবাদ হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

গোপালগঞ্জে ভ্যান চালক আব্দুর রব হত্যা মামলায় আনোয়ার খাঁ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এসময় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ মামলায় স্বাক্ষ্য প্রমান প্রমানিত না হওয়ায় দুই আসামীকে খালাস দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী হলে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পীরের চর গ্রামের মৃত কাদির খাঁর ছেলে আনোয়ার খাঁ। তারা স্থায়ী ভাবে মুকসুদপুর উপজেলার পদ্মকান্দা গ্রামের বসবাস করতেন।

খালাস পাওয়া আসামীরা হলেন, মুকসুদপুর উপজেলার সৈর্দ্দী গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে হেমায়েত ও একই গ্রামের মৃত রব মোল্যার ছেলে আজম মোল্যা।

মামলার বিবরনে জানাগেছে, মুকসুদপুর উপজেলার পদ্মকান্দা গ্রামের চুন্নু শেখের গ্যারেজ থেকে একই এলাকার ভ্যান চালক আব্দুর রব ভ্যান ভাড়া নেয়। কিন্তু ভ্যান গ্যারেজে জমা ও ভাড়ার টাকা না দেয়ায় ২০০৭ সালের ১১ জনু শালিস মিমাংসা হয়। পর দিন ১২ জুন ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয় আব্দুর রব। কিন্তু এরপর আর বাড়ী ফিরে না আসলে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়।

পর দিন ১৩ জুন উপজেলার কানুরিয়া গ্রাম থেকে আব্দুর রবের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রাজ্জাক মোল্যা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ আনোয়ার খাঁ, হেমায়েত ও আজম মোল্যাকে গ্রেফতার করে।

পরে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় প্রদান করেন। এ মামলার অপর দুই আসামীকে খালাস দেয়া হয়। রায় ঘোষনার সময় সাজাপ্রাপ্ত আসামী পলাতক ছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here