সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

Madrasah student killed in road accident

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ায় পিকআপ ভ্যানের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা ছাত্র রাহিদুল ইসলাম (১৬) নিহত হয়েছে। আহত হয়েছে অপর আরোহী নিহতের চাচী মুক্তা খানম(৩৫)।নিহতের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতিতে। তার বাবার নাম হাফিজ শেখ। সে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি রহমানিয়া মাদ্রাসার ছাত্র।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বুধবার দুপুরে ওই মাদ্রাসা ছাত্র তার চাচীকে নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতি থেকে গোপালগঞ্জ জেলা সদরে ডাক্তার দেখাতে আসছিল।পথিমধ্যে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়। আহত মটর সাইকেল আরোহী নিহতের চাচীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর